শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৩ দিনের রিমান্ড শেষে ফের ৫ দিনের রিমান্ডে এমপি ছানোয়ার
টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১২:২৮ AM

কলেজছাত্র ইমন হত্যা মামলায় টাঙ্গাইল-৫ সদর আসনের সাবেক এমপি মো. ছানোয়ার হোসেনের টাঙ্গাইল সদর থানায় ১৩ দিন রিমান্ড শেষে ফের  ৫ দিনের রিমান্ডে  মির্জাপুর থানায় আনা হয়েছে। এর আগে  মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বুধবার বিকেলে টাঙ্গাইল কারাগার থেকে তাকে মির্জাপুর থানায় আনা হয়।  

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৭ মার্চ টাঙ্গাইল সদর আমলী আদালতে একটি হত্যাসহ তিনটি মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলী আদালত একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায় , গত ৪ আগষ্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসুচী চলছিলো। এসময় একদল বহিরাগত দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা করে। ওই সময় গুলিতে জেলার গোপালপুর উপজেলার হেমনগর এলাকার কলেজছাত্র ইমন নিহত হয়। এই ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলা, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, ছানোয়ার হোসেন এমপিসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১৫ ফেব্রুয়ারী ঢাকার ভাটারা থানা এলাকা থেকে সাবেক এমপি ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close