বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভৈরবে শীর্ষ ছিনতাইকারী সাধু পুলিশের হাতে গ্রেফতার
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৪:৫৩ পিএম আপডেট: ০৩.০৪.২০২৫ ৫:০২ PM

কিশোরগঞ্জের ভৈরবের চিহ্নিত শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২ এপ্রিল) রাতে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকা থেকে আসামি শাহাদাত হোসেন সাধুকে (২৮) গ্রেফতার করে পুলিশ। 

পরে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাস ও মার্চের রমজান মাসের শুরু থেকেই ভৈরবে ব্যাপক হারে চুরি, ছিনতাই ও ডাকাতি বেড়ে গিয়েছিল। রেলওয়ে স্টেশন রোড, নদী বাংলা সেন্টার পয়েন্ট এলাকা, নাটালমোড় এলাকাসহ বেশ কযেকটি জায়গা ছিল শহরের চিহ্নিত ছিনতাইয়ের স্পট। এগুলোর মধ্যে প্রতিনিয়ত নাটাল সংলগ্ন এলাকায় ছিনতাই হতো। ওই এলাকার ছিনতাইয়ের নেতৃত্বে ছিল শাহাদাত হোসেন সাধু। 

গত ৬ মার্চ সকালে শহরের নাটালের মোড় মজিবুর স্টোরের সামনে রাস্তার উপর শাহাদাত হোসেন সাধুসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন দুস্কৃতিকারী অহেদ আলী নামের এক ব্যক্তির কাছ থেকে সর্বস্ব লুট করে নিয়ে যায়। এ সময়  তারা তাদের হাতে থাকা ধারালো রাম দা, চাপাতি, ছুরিসহ দেশীয় অস্ত্রের ব্যবহার করেন। এতে ওই ব্যক্তিকে গুরুতর আহত করে ছিনতাইকারী চক্র। 

ওই দিন রাতে অহেদ আলী শাহাদাত হোসেন সাধুকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ২ থেকে ৩ জনের নামে থানায় মামলা করা হয়। এ ঘটনার পর থেকে পলাতক ছিল সাধু। বুধবার (২ এপ্রিল) রাতে অফিসার ইনচার্জ (ওসি) এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই ফরিদুজ্জামান সাথে ফোর্স নিয়ে রেলওয়ে স্টেশন এলাকা থেকে সাধুকে গ্রেফতার করে।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানি বলেন, শাহাদাত হোসেন সাধু ভৈরবের শীর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় একাধিক চুরি, ছিনতাই ও দস্যুতার মামলা রয়েছে। ছিনতাইয়ের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাধুকে জিজ্ঞাসা করা হলে তিনি তা স্বীকার করেন। পরে সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে,বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে ভৈরব লঞ্চ টার্মিনালেও একই সময়ে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভৈরবে ঘুরতে আসা তিন বন্ধুসহ এক ব্যবসায়ী ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারান। এসময় তাদের কাছ থেকে ৭২ হাজার টাকা ও ২ টি বাটন মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। ভোর পৌনে ৬টায় ভৈরব লঞ্চ টার্মিনালে এই ঘটনা ঘটে। 

এ ঘটনার বিষয়ে ভৈরব শহর ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) বায়েজিদ জানান, ছিনতাইকারীদের খুঁজতে পুলিশ সদস্যরা কাজ করেছে। সকালে সিসি ক্যামেরা ফুটেজ দেখে ছিনতাইকারী শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/আইজেপি







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close