শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রিয় মানুষটিকে দেখতে বিষণ্ণ মুখে হাসপাতালে জ্যাকুলিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৪:৪৭ পিএম আপডেট: ০৩.০৪.২০২৫ ৫:০২ PM

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন। বর্তমানে তিনি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। কয়েক দিন আগেই বিদেশে শুটিং ফেলে তড়িঘড়ি দেশে ফেরেন অভিনেত্রী। এর পর তাকে লীলাবতী হাসপাতালের বাইরে একাধিকবার দেখা যায়। 

বুধবার (২ এপ্রিল) সকালে বাবাকে নিয়ে বিষণ্ণ মুখে হাসপাতালে প্রবেশ করেন অভিনেত্রী। এসময় মনমরা হয়ে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীর বাবাকে। গুঞ্জন ওঠে জীবনের অন্যতম প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছেন জ্যাকুলিন। যদিও সেটি সত্যি ছিলো না। তার মায়ের অসুস্থতার কথা জানা গিয়েছে কয়েকবার। মায়ের স্ট্রোক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত আইসিইউতে রয়েছেন অভিনেত্রীর মা কিম ফার্নান্দেজ।

মায়ের অসুস্থতার কারণে চলতি বছর আইপিএলে নিজের অনুষ্ঠান বাতিল করেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০২২ সালেও জ্যাকুলিনের মায়ের শারীরিক অসুস্থতা প্রকাশ্যে আসে। সেই বার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল অভিনেত্রীর মায়ের। সেই সময় কিমকে বাহরাইনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 

পরিবারের সঙ্গে জ্যাকুলিনের সুসম্পর্কের কথা অনুরাগীরা জানেন। বিশেষ করে মায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একাধিক সাক্ষাৎকারে কথা বলেছেন জ্যাকুলিন।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার মা আমাকে সব সময় সমর্থন করেন। আমি তো পরিবারকে ছাড়াই মুম্বাইয়ে থাকি। তাই মাকে খুব মিস করি। বাবা-মা আমার জীবনের সব থেকে বড় অনুপ্রেরণা। ’

গত কয়েক বছর ধরে আইনি জটিলতায় জড়িয়েছেন জ্যাকুলিন। তাও আবার আলোচনায় প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের কারণে। আর্থিক তছরুপে নাম জড়িয়েছে অভিনেত্রীর। জেলবন্দি প্রেমিক বিভিন্ন সময় ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন তাকে।

স্বদেশ প্রতিদিন/এমএম







Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close