বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাবনূরকে নিয়ে অশান্তি চলত সালমানের সংসারে: লিমা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম

অমর নায়ক সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণ করেছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা লিমা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, সালমানের সংসারে নায়িকা শাবনূরকে কেন্দ্র করে অশান্তি চলত বলে তার জানা আছে।

সালমান শাহর সঙ্গে দুটি ছবিতে অভিনয় করা লিমা বলেন, “অমর নায়ক সালমান শাহর সঙ্গে কাজ করতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আমার জন্ম সার্থক হয়েছে বলে মনে করি।”

তিনি বলেন, “ভাবতেই পারিনি সালমান শাহর এত ভক্ত আছে বাংলাদেশে। তার সঙ্গে কাজের সময় কখনোই মনে হয়নি তিনি এত বড় সেলিব্রিটি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর পরপরই দেশের বিভিন্ন গণমাধ্যমে দেখলাম তার শোকে ১৮ থেকে ২৮জন ভক্ত আত্মহত্যা করেছে বলে দাবি করা হয়েছে। তখনই বুঝলাম মানুষের কাছে তিনি কতটা বড় তারকা ছিলেন।”

লিমা জানান, সালমান শাহ ছিলেন অত্যন্ত সাধারণ, নিরহঙ্কার এবং হাসিখুশি স্বভাবের মানুষ। “শুটিংয়ের সময় সবাইকে হাসাতেন, পরিবেশ প্রাণবন্ত রাখতেন। ‘প্রেম যুদ্ধ’ ও ‘কন্যাদান’ এই দুই ছবির শুটিংয়ে তার সঙ্গে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে।”

সালমানের মৃত্যুকে ঘিরে রহস্য আজও কাটেনি উল্লেখ করে লিমা বলেন, “২৯ বছর পেরিয়ে গেল, এখনও পরিষ্কার হলো না—তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল। আমার বিশ্বাস, সালমান আত্মহত্যা করার মতো মানুষ নন।”

তিনি আরও বলেন, “শাবনূরকে নিয়ে সালমানের সংসারে অশান্তি চলত—এটা জানতাম। তবে সালমানের স্ত্রী সামিরা শুটিংয়ে এলে আমার সঙ্গে খুব ভালো আচরণ করতেন। যাই হোক, আমি সালমান হত্যার বিচার চাই। যে-ই দোষী হোক, তার শাস্তি হওয়া উচিত।”

শেষে সালমান শাহকে স্মরণ করে তিনি বলেন, “সালমান, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন আপনাকে খুব মিস করি।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  শাবনূর   অশান্তি   সালমান   লিমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close