বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মীরসরাইয়ে আগুন পুড়ে অঙ্গার ২৫শ মুরগির বাচ্চা
২০ লাখ টাকার ক্ষতি
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:৩০ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন পুড়ে গেছে ২৫শ ব্রয়লার মুরগির বাচ্চা। রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকায় আলা উদ্দিন পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামারির।

ক্ষতিগ্রস্ত খামারি আলা উদ্দিন বলেন, আজ দুপুরে কিছু বুঝে উঠার আগেই দেখি খামারে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে পুরো খামার সব মুরগির বাচ্চা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা সময়মতো না আসায় সব শেষে হয়ে গেছে।  

তিনি আরো বলেন, বাড়ির পাশে ২০ শতক জায়গার উপর মুরগির সেড স্থাপন করেছি। সেই সেডে কাজী ফার্ম থেকে বকেয়া ২৫শ মুরগির বাচ্চা তুলেছি। খাদ্য ও ঔষধ কিনেছি বাকিতে। ২৫ দিন পর মুরগি বিক্রি করার কথা। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।

মীরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের স্টেশন কর্মকর্তা আহমেদ হোসেন জানান, অগ্নিকাণ্ডের খবর আমরা দেরিতে পেয়েছি। দুর্গম পথ হওয়ায় যেতে দেরি হয়ে গেছে। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। 



স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  মীরসরাই  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close