সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      
দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৪:৩৫ পিএম

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বলেছেন, বাংলাদেশে তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রশ্নের উত্তর দিতে তার ‘আইনজীবীরা প্রস্তুত’।

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে  এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা আমার আইনজীবীদের পাঠানো চিঠি দেখুন এবং সিদ্ধান্ত নিন যে আমার বিরুদ্ধে আসলে কোনো প্রশ্ন রয়েছে কি না।  বাংলাদেশি কর্তৃপক্ষ একবারও আমার সঙ্গে যোগাযোগ করেনি, আমি তাদের বক্তব্যের অপেক্ষায় আছি।’

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে একাধিক দুর্নীতির তদন্তে নাম আসার পর ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ব্রিটিশ লেবার পার্টির এই এমপি। তবে তার বিরুদ্ধে উঠা অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন।

এদিকে, মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘টিউলিপ সিদ্দিক বাংলাদেশে সম্পদ রেখে গেছেন এবং তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’



স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close