শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ দোকান পুড়ে ছাই
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৫:৩২ পিএম আপডেট: ০২.০৪.২০২৫ ৫:৫৩ PM

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার শিবেরডাঙ্গী বাজারে আগুন লাগার ফলে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, সকাল সাড়ে ৫টার দিকে তিনি ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাইরে এসে দাউদাউ করে আগুনের শিখা দেখতে পান। প্রথমে কাঁচামালের দোকানে আগুন লাগে এবং দ্রুত ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন চরদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও বাজারের লোকজনের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। কিন্তু, কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে মুদি দোকান, জুতার দোকান, ভুষির গোডাউনসহ ১১টি দোকান পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চর রাজিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অধিনায়ক আবু হানিফ জানান, রাজিবপুর ও কর্তিমারী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে আনুমানিক ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী এ বিষয়ে জানান, ইতিমধ্যে জেলা প্রশাসনকে অবগত করেছি। ব্যবসায়ীদের পাশে থাকবে উপজেলা প্রশাসন, তাদের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।


স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close