বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● গফরগাঁওয়ে স্কুলছাত্রী স্মৃতির ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবায়      ● ‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, বিচার করবে জনগণ’      ● চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি      ● সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন      ● সিলেটে ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু      ● সিলেট মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬১      ● সিলেটে ফিরলো সৌদিতে নিহত দুই প্রবাসীর লাশ      ● নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে দুর্বার তারুণ্যের পরিচ্ছন্নতা অভিযান      ● মোংলায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি বিএনপি নেতার      ● সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ      ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ, রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী      ● আনোয়ারায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা      
বিএনপি কখনো বলেনি ‘আগে নির্বাচন, পরে সংস্কার’: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ৫:৫০ পিএম আপডেট: ০২.০৪.২০২৫ ৫:৫২ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো বলেনি ‘আগে নির্বাচন, পরে সংস্কার’। যারা এমন দাবি করছেন, তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য ভুল ব্যাখ্যা দিচ্ছেন। বিএনপি যে কথা বলেছে তা হলো, নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম সংস্কার করতে হবে। এবং এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির।

বুধবার (০২ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে বিএনপিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। একাধিকবার প্রচার করা হচ্ছে, বিএনপি আগে নির্বাচন চায়, পরে সংস্কার চায়। অথবা তারা সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়। মির্জা ফখরুল এ মন্তব্যকে একেবারেই মিথ্যা এবং ভুল ধারণা বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্টভাবে জানান, এটি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে করা হচ্ছে।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মূল সম্পর্ক জনগণের সঙ্গে। যেকোনো দলই জনগণের উদ্দেশ্যে কাজ করুক, তা বিএনপি শ্রদ্ধা ও সম্মান জানায়। তবে, যদি জনগণের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল কিছু করে, তাহলে বিএনপি সেটি সমর্থন করতে পারবে না।

গণতন্ত্রকে শ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে অভিহিত করে মহাসচিব বলেন, ‘গণতন্ত্রই হচ্ছে রাষ্ট্র পরিচালনার জন্য শ্রেষ্ঠ ব্যবস্থা। তবে, কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলে, যদি স্বৈরাচারে পরিণত হয়, তবে জনগণই তাদের পরিবর্তন করে।’ তিনি বলেন, আওয়ামী লীগ এর বাস্তব প্রমাণ।

এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close