শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে দক্ষতা উন্নয়নের তিন বিশেষ কোর্স      ● ‘প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক কেয়া      ● দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ফলের ভারে নুয়ে পড়েছে দুই হরতকীগাছ      ● কুমিল্লায় নিখোঁজের চার দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, গুলি ও মাদক উদ্ধার      ● ইসলামী ছাত্র আন্দোলন থেকে যুবদলে পদ, শরীয়তপুরে আশিককে নিয়ে বিতর্ক      ● বিক্ষোভ ঘিরে উত্তপ্ত দিল্লি, ৫৭ মেট্রো স্টেশনে প্রবেশপথ বন্ধের প্রস্তাব      ● খতিবকে সরানোর অভিযোগে বায়তুল মোকাররমে বিক্ষোভ      ● মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি, নোবেল পেলেন নাভি পিল্লাই      ● দাউদকান্দিতে বজ্রপাত রোধে ৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ      ● ১২ অক্টোবর নয়াদিল্লিতে বিমসটেকের বৈঠকে অংশ নেবে বাংলাদেশ      ● আর্মি গলফ ক্লাবে ৯ম প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন      
ইসরাইলি উগ্র ডানপন্থী অর্থমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১২:৪০ পিএম

ইসরাইলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালের স্মট্রিচ সোমবার পদত্যাগ করেছেন। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থী জোট সরকারের মধ্যকার উত্তেজনা আরও গভীর হলো। খবর রয়টার্স'র।

খবরে বলা হয়েছে, নেসেট সদস্য জভি সুকটের পুনর্বহাল নিয়ে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের সঙ্গে মতবিরোধের জের ধরে তিনি পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে রিলিজিয়াস জায়ানিজম পার্টি ওতজমা ইয়েহুদিত পার্টির প্রধান বেন-গভিরকে ওয়াদা বরখেলাফ করার জন্য অভিযুক্ত করেছে।

স্মট্রিচ অবশ্য নেসেটে উগ্র ডানপন্থী রিলিজিয়াস জায়ানিজম দলের এমপি হিসেবে কাজ করবেন। তিনি এই দলের নেতা।

ইসরাইলি উগ্র ডানপন্থী জোট সরকারের মধ্যে ক্রমবর্ধমান বিরোধকে আরও বাড়িয়ে দিল এই পদক্ষেপ। কয়েক মাস ধরেই গুরুত্বপূর্ণ নিয়োগ এবং নীতি নিয়ে জোটের মধ্যে ফাটল দেখা দিয়েছে। তবে এর ফলে সরকার পতনের কোনো শঙ্কার সৃষ্টি হয়নি। গত সপ্তাহে ইসরাইলের পার্লামেন্ট ২০২৫ সালের বাজেট পাস করেছে।

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ শুরু হওয়ার পর থেকে স্মট্রিচ সকল ধরনের যুদ্ধবিরতি উদ্যোগের বিরোধিতা করে আসছিলেন। তিনি বলছিলেন, যেকোনো ধরনের যুদ্ধবিরতি হলে তিনি পদত্যাগ করবেন। তিনি অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলের ভূমি হিসেবে গ্রহণ করার পক্ষে। তিনি গাজা উপত্যকা স্থায়ীভাবে দখলে রাখতে চান, সেখানে অবৈধ ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের রাখার পক্ষে।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close