প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১০:০২ পিএম আপডেট: ৩১.০৩.২০২৫ ১০:১১ PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। চাঁদপুর উপজেলার পূর্ব ইউনিয়নের আব্দুল হাকিম মোল্ল্যার নিজ বাড়িতে তার স্ত্রী রুনা আক্তার (২১) এই দুর্ঘটনার শিকার হন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রুনা আক্তারের স্বামী মো. হাকিম মোল্ল্যা সকালে পবিত্র ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে ঈদগাহ মাঠে যান। তিনি নামাজ শেষ করে ৯ টার দিকে বাড়ীতে এসে ঘরের দরজা বন্ধ পান। দরজা বন্ধ থাকায় অনেক ডাকাডাকি করেন তিনি। পরে কোনো সাড়া না পেলে হাকিম সাহেব ও আশেপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করেন। তারা ঘরে ডুকে রুনা আক্তারকে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলতে দেখেন।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, ‘স্বামী সাথে অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারেন রুনা আক্তার। লাশ উদ্ধার করে সোমবার দুপুরে ময়না তদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে আসল কারণ জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এটা হত্যা নাকি আত্মহত্যা এই নিয়ে চলছে এলাকায় গুঞ্জন। তবে তদন্ত সাপেক্ষে রহস্য উদঘাটন করবে বলে জানিয়েছেন থানা পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এমএম