বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ওএমএস কার্যক্রমে ডিলারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান ডিসির      ● চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন      ● হবিগঞ্জে শাশুড়িকে হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড      ● নির্মাণাধীন ভবনে অস্ত্র-মাদকের উদ্ধার ১০ লাখ ৭১ হাজার টাকা       ● প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটি, মেরামতে কাজ করছেন প্রকৌশলীরা      ● যশোরে ছাত্রী ধর্ষণ: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ আটক ২      ● রায়হান হত্যা: আকবরের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন      ● জিঞ্জিরাম নদীতে ভেসে উঠল দুই শিশুর মরদেহ      ● পোরশায় মাটির তৈরি তিনতলা বাড়ি, ৪২ বছর ধরে টিকে আছে ঐতিহ্যের নিদর্শন      ● ঠাকুরগাঁও-১ আসনে পাঁচ প্রার্থীর ভাগ্য নির্ধারণের অপেক্ষা      ● স্ত্রীকে ‘মৃত’ দেখিয়ে এফিডেভিট, বাবার বিরুদ্ধে সন্তান বিক্রির অভিযোগ      ● কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার      
গজারিয়ায় মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১০:১৬ AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় অংশের ভিটিকান্দী এলাকায় যানজটে আটকে পড়া ঢাকার বিমান বন্দরগামী একটি মাইক্রোবাসে  ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার ভোরে ও রাতে পৃথক স্হানে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন গজারিয়া উপজেলার বালুয়াকান্দি পশ্চিম  মহল্লার বাসিন্দা  আমিনুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন ওরফে ফারদিন (২৩),  অপর ছিনতাইকারী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক (৩২)। 

তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, নগদ টাকা ও মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি চালিত বেবী ট্যাক্সি উদ্ধার করা হয়েছে। 

গজারিয়া থানার দায়ের করা মামলা ও ভুক্তভোগী সূত্র জানায়, গত শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভিটিকান্দি এলাকায় ওমর ফারুক, ফারদিন, আলী হোসেন ও জাহাঙ্গীরসহ ৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র ঠেকিয়ে ঢাকা এয়ারপোর্টগামী একটি মাইক্রোবাস থেকে ৩টি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় এক মহিলা আহত হয়েছিল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার  ওসি আনোয়ার আলম আজাদ।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close