শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
মান্দায় চাঁদার দাবিতে তরমুজ ব্যবসায়ীকে পিটিয়ে জখম
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ৮:১০ পিএম আপডেট: ৩১.০৩.২০২৫ ৮:২৮ PM

নওগাঁর মান্দায় চাঁদার দাবিতে তরমুজ ব্যবসায়ীসহ দুই জনকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের বিলকরিল্যা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী বিদ্যুৎ হোসেন বলেন, ‘আমি প্রত্যেক মৌসুমে বিলকরিল্যা বাজারে তরমুজের আড়তের ব্যবসা করি। এবারে তরমুজ বেচাকেনা শুরু করলে কুসুম্বা গ্রামের শহিদুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গরা আমার কাছে চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দিবে না বলেও হুমকি দেয় অভিযুক্তরা।’

তিনি আরও বলেন, ‘আজ সোমবার ঈদের নামাজের পর দোকান খুলে বেচাকেনা শুরু করলে শহিদুল ইসলাম ২ হাজার টাকা চাঁদা দাবি করে। এনিয়ে তার সাথে তর্কাতর্কি হয়। পরে শহিদুলের হুকুমে তার অন্য সহযোগীরা সেখানে দেশিয় অস্ত্র নিয়ে হাজির হয়ে আমাকে মারধর করে। আমার ডাক-চিৎকারে বোন নাসরিন আক্তার এগিয়ে এলে তাকেও পিটিয়ে হাত ভেঙে দেয় তারা। আমাকে মারধর করার পর আমার ব্যাগে থাকা ১ লাখ ৪৫ হাজার ৩০০ টাকা তারা নিয়ে যায়।’

এ ঘটনায় ভুক্তভোগী বিদ্যুৎ হোসেনের বাবা লোকমান আলী বাদী হয়ে শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, অহিদুল ইসলামসহ ৭ জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুল ইসলামের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close