বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঈদের জামাত ঘিরে থাকছে ‘সমন্বিত’ নিরাপত্তা বলয়: ডিএমপি কমিশনার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৫:০২ পিএম আপডেট: ৩০.০৩.২০২৫ ৫:৩৭ PM

ঢাকায় ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তোলার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ‘আমরা দুই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে থাকি। একটা হলো ওভার এবং আরেকটা কভার। সবকিছুতো আমরা ডিসক্লোজ করি না। অনেককিছু নিরাপত্তার স্বার্থে গোপন রাখি।’

তিনি আরো বলেন, ‘ঈদে কোনো ঝুঁকি নেই, আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে ঢাকাবাসী অনেক ভালো ছিলাম বলেই আমি মনে করি। আজকে শেষ দিন রমজানের, ইনশাল্লাহ আজকের দিনটিও আমরা ভালোভাবে পার করতে সক্ষম হব।’

ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সাথে এটিইউ, সিটিটিসি, ডিবি সবার সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। বাংলাদেশ আর্মিও থাকবে। সাবাই মিলে সমন্বিতভাবে নিরাপত্তা বলয় গড়ে তুলছি।’

সকাল সাড়ে ৮ টায় জাতীয় ইদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বরাবরের মতো এবারও ৩৫ হাজার মানুষ একত্রে জাতীয় ইদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।  

অপরদিকে বায়তুল মোকাররমে ৫টি ঈদ জামাতের মাধ্যমে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। আবহাওয়া প্রতিকূলে থাকলে জাতীয় ঈদগাহের জামাতটি সকাল ৯টায় অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ঢাকা মহানগরীতে মোট ১১১ টি ঈদগাহে এবং ১ হাজার ৫৭৭ টি মসজিদে ১ হাজার ৭৩৯ টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া, সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীতে তিনটি ও শিয়া সম্প্রদায়ের সাতটি ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার।

জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা বিধানে পাঁচ স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘তল্লাশির জন্য আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকবে। পুরো জাতীয় ঈদগাহ ময়দানসহ আশপাশের এলাকা সিসিটিভি আওতাভুক্ত থাকবে। প্রায় ১০০ সিসিটিভি ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুম থেকে যা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে।’

তিনি বলেন, ‘ইদগাহে প্রবেশের প্রধান তিনটি গেইটে ব্যারিকেড থাকবে, যেখানে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। মৎস্যভবন, প্রেস ক্লাব ও শিক্ষা ভবন এবং ঈদ ময়দানের চারপাশে বহির্বেষ্টনী দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে।’

ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড সুইপিং করবে। সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। সাদা পোশাকে ডিবি ও সিটিটিসি সদস্যরাও অবস্থান করবেন। ওয়াচটাওয়ার থেকে মনিটরিংসহ ও নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের কথাও জানান ডিএমপি কমিশনার।

কমিশনার বলেন, ‘নিরাপত্তার স্বার্থে তল্লাশিকাজে সহায়তার অনুরোধ করা হলো। কোনো ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ রইল। সকলকে জামাত শেষে তাড়াহুড়া না করে সুশৃঙ্খলভাবে বের হওয়ার অনুরোধ করা যাচ্ছে।’

সন্দেহজনক কিছু মনে হলে নিকটস্থ পুলিশ সদস্যকে জানাতে কিংবা প্রয়োজনে ৯৯৯ অথবা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

ঈদ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ নিয়ে আলোচনা প্রসঙ্গে এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘আমরা সবসময় সতর্ক আছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধঘোষিত যে সমস্ত দল আছে, সেসব দল যাতে কোনোরকম অ্যাকটিভিটিজ পরিচালনা না করতে পারে সে ব্যপারে আমরা সদা সতর্ক।’

ডিএমপি ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঈদের দিন সকাল ৬টা থেকে ঈদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।’

যেসব পয়েন্টে চলবে ডাইভারসন
জিরোপয়েন্ট ক্রসিং, ইউবিএল ক্রসিং, সরকারী কমচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং।

যে পয়েন্টে বন্ধ করা হবে সড়ক
সচিবালয় পুল গেইট এর সামনে, প্রেসক্লাবের সামনে, সরকারী কমচারী হাসপাতাল ক্রসিং, দোয়েল চত্ত্বর ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং।

বিকল্প রাস্তা
শাহবাগ ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং হয়ে গুলিস্থান অভিমুখী যানবাহন মৎস্য ভবন ক্রসিং বামে মোড় নিয়ে কাকরাইল মসজিদ ক্রসিং-রাজমনি ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

বঙ্গবাজার ক্রসিং হয়ে হাই কোর্ট ক্রসিং অভিমুখী যানবাহন চাঁনখারপুল-বকশীবাজার-পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

বাবুবাজার ক্রসিং-গুলিস্তান ক্রসিং হয়ে কদম ফোয়ারা ক্রসিং-মৎস্য ভবন ক্রসিং অভিমুখী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তেব্যে যাবে। গাড়িযোগে আগতরা রোড ব্লকে গাড়ি থেকে নেমে হেঁটে ঈদগাহে প্রবেশ করবেন এবং গাড়ি নির্ধারিত স্থানে পার্ক করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close