প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৫:৪১ পিএম

সারাদেশের ন্যায় টাঙ্গাইলে ঈদুল ফিতর কাটবে তাপপ্রবাহের মধ্য দিয়ে। বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর মৌসুম হওয়ার স্থানীয়ভাবে সেই প্রক্রিয়া শুরু হলেও হতে পারে।
ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গিয়েছে। আজ বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল সোমবার (৩১ মার্চ) উদযাপন হতে পারে পবিত্র ঈদুল ফিতর। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় তা তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮' ডিগ্রি সেলসিয়াস। সোমবার (৩১ মার্চ) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সকাল থেকে মঙ্গলবার (১ এপ্রিল) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর, টাঙ্গাইলের উচ্চ পর্যবেক্ষক মো. জামাল উদ্দিন জানান, সোমবার ও মঙ্গলবার টাঙ্গাইলে আবহাওয়া থাকবে শুষ্ক। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।
স্বদেশ প্রতিদিন/এনআর