মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
যে রেকর্ডে গেইলের পর শুবমান গিল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ৪:৪০ পিএম আপডেট: ৩০.০৩.২০২৫ ৪:৪৬ PM

ক্রিকেটে ছক্কার ফেরিওলা বলা হয়ে থাকে ক্রিস গেইলকে। এবার তার জায়গায় যেতে চলেছেন শুবমান গিল। আইপিএলের ইতিহাসে একক মাঠে হাজার রানের কীর্তি গড়েছেন তিনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে শনিবার ২৭ বলে ৩৮ রান করার পথে এই কীর্তি গড়েন গুজরাট টাইটান্স অধিনায়ক। একক কোনো মাঠে হাজার রানের কীর্তি গড়া তিনি ১৬ তম ক্রিকেটার। এজন্য তার লেগেছে ২০ ইনিংস।

আইপিএলে কোনো মাঠে দ্বিতীয় দ্রুততম হাজার রানের রেকর্ড এটি। তার একটু ওপরে রয়েছেন ক্রিস গেইল। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১৯ ইনিংসে হাজার ছুঁয়ে রেকর্ডটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাবেক ব্যাটসম্যান গেইলের।

এই মাঠে ৪৪ ইনিংসে ক্যারিবিয়ান মহাতারকার রান এক হাজার ৫৬১। গড় ৪১.০৭ ও স্ট্রাইক রেট ১৫৯.৯৩। এখানে তার ফিফটি আছে ৮টি, সেঞ্চুরি ৩টি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২০ ইনিংসে শুবমান গিলের রান এখন ০১ হাজার ২৪। গড় ৬০.২৩ ও স্ট্রাইক রেট ১৬০.২৫। আইপিএলে তার ৪ সেঞ্চুরির তিনটিই এই মাঠে। 

ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে একাধিক মাঠে হাজার রান আছে শুধু ডেভিড ওয়ার্নারের। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৩২ ইনিংসে তিন সেঞ্চুরিতে তার রান এক হাজার ৬২৩। দিল্লির আরুন জেটলি স্টেডিয়ামে ৩৬ ইনিংসে একটি সেঞ্চুরিতে তিনি করেছেন এক হাজার ৪৮ রান।

চিন্নাস্বামী স্টেডিয়ামে ৮৬ ইনিংসে করেছেন ৩ হাজার ৪০ রানের রেকর্ড কোহলির। গড় ৪০.৫৩ ও স্ট্রাইক রেট ১৪২.৫৮। সেঞ্চুরি আছে চারটি, ফিফটি ২২টি।

অপরদিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭৯ ইনিংসে একটি সেঞ্চুরিতে রোহিত শর্মার রান ২ হাজার ২৯৫।

স্বদেশ প্রতিদিন/এমএম






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close