শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২৯ রোজা হচ্ছে ব্রুনাইয়ে, ঈদের তারিখ ঘোষণা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৫:৩৮ পিএম

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা দিয়েছে ব্রুনাই। দেশটি জানিয়েছে, আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে সোমবার ঈদ হলেও সেখানকার মানুষ রোজা রাখবেন ২৯টি। দেশটিতে পবিত্র রমজান শুরু হয়েছিল গত ২ মার্চ। সে হিসেবে কাল রমজানের ২৯তম দিন হবে। আর কাল সহজেই খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ‘চাঁদরাত’ আসার আগেই ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই।

এছাড়া মালয়েশিয়াও আগামী ৩১ মার্চ ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। সেখানেও এ বছর রোজা হচ্ছে ২৯টি।

ব্রুনাইয়ে ২৯টি রোজা হলেও প্রথম দেশ হিসেবে ঈদের ঘোষণা দেওয়া অস্ট্রেলিয়ায় রমজান মাসটি ৩০দিন পূর্ণ করবে। অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সন্ধ্যার পর ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের সব দেশের মানুষকে  চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। তবে জ্যোতির্বিদরা বলছেন, আজ শনিবার মুসলিম বিশ্বে চাঁদ দেখা অসম্ভব। তবে শেষ মুহুর্তে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হবে।

সূত্র: গালফ নিউজ

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close