বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সেন্টমার্টিনের ৩ শতাধিক হোটেল-রিসোর্টে নেই ফায়ার সার্ভিসের ছাড়পত্র      ● ঝালকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ যুবককে ১ বছরের বেশি কারাদণ্ড      ● নজরুল বর্ষের প্রতিযোগিতায় রাজারহাটের জয়জয়কার, বিভাগীয় পর্যায়ে প্রথম তিন শিক্ষার্থী      ● পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন      ● জলবায়ু সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● গোসাইরহাটে চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, সালিশেও মিলছে না সমাধান      ● বোঁচাগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার      ● পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তা বরখাস্ত: প্রতিমন্ত্রী      ● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      
‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয়: বঙ্গবীর
টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৯:৩৮ পিএম

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গ্রেফতার করা হয়েছে। এর আগেই আমার মৃত্যু হওয়া ভালো ছিল। কারণ ‌‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয়।

শুক্রবার (২৮ মার্চ) বিকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, ‘আমাদের অনেকের ভুলত্রুটি নিশ্চয়ই আছে, কিন্তু স্বাধীনতার কোনও ভুলত্রুটি নেই। জয় বাংলার কোনও ভুলত্রুটি নেই। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধুর কোনও ভুলত্রুটি নেই। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে, জিয়াউর রহমানকে অস্বীকার করলে এবং আমাকে অস্বীকার করলে স্বাধীনতাই বেহাত হবে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির ইফতার মাহফিলে আমাকে সম্মানিত করা হয়েছে। রাষ্ট্রপতি নিজে এসে আমাকে তার টেবিলে নিয়ে বসিয়েছিলেন। আমি এজন্য তাদের ধন্যবাদ জানাই। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ বিচারক আর কেউ নেই, আমি এটা বিশ্বাস করে এ পর্যন্ত এসেছি। বাকি সময়ও বিশ্বাস করেই যাবো। সম্মান দেওয়া আর সম্মান নেওয়ার মালিক আল্লাহ।’

কাদের সিদ্দিকী স্বাধীনতা যুদ্ধের কথা স্মরণ করে বলেন, ‘অনেকের সঙ্গে আমার মেলে না। এই দেশে স্বাধীনতা যুদ্ধে আমাদের সবার অবদান আছে, রক্ত আছে, ঘাম আছে।’

বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম আল মনছুর, দলের সখীপুর উপজেলা সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সজীব, বাসাইল উপজেলা সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close