শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
এক হাঁসের ডিমের দাম ২২ হাজার, লেবু দেড় হাজার টাকা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৭:০৯ পিএম

একটি ডিমের দাম ২২ হাজার টাকা।  অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

সেখানে একটি মসজিদের নিলাম ডাকে একটি হাঁসের ডিমের দাম উঠেছে ২২ হাজার টাকা। 

বৃহস্পতিবার শবে কদরের রাতে মির্জাপুর বাজার জামে মসজিদে দান হিসেবে দেওয়া ওই ডিম নিলামে ২২ হাজার টাকায় বিক্রি হয়। ডিমটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। এছাড়া একই নিলামে ব্যবসায়ী আলতাব মিয়া ১ হাজার ৫০০ টাকায় ১টি লেবু কিনে নেন। 

মির্জাপুর বাজার জামে মসজিদ কমিটির সভাপতি মো. আউয়াল মিয়া জানান, নিলামে ডিমটির দাম ২০০০ টাকা থেকে শুরু হয়। পরে ২২ হাজারে গিয়ে দাঁড়ায়। নিলাম ডাকে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। এই টাকা মসজিদের শিশুদের কোরআন শিক্ষায় ব্যয় করা হবে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘ডিমটি কিনতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহর সন্তুষ্টি পেতে ডিমটি ২২ হাজার টাকায় কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকাগুলো আখেরাতে কাজে দেবে। ’

স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close