শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভূমিকম্পে ব্যাংককে ৩০ তলা ভবনধস, আটকা ৮০ শ্রমিক (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৩:৫৪ পিএম আপডেট: ২৮.০৩.২০২৫ ৩:৫৮ PM

শুক্রবার (২৮ মার্চ) মিয়ানমারে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির পাশাপাশি প্রতিবেশী দেশ থাইল্যান্ডর রাজধানী শহর ব্যাংকককেও প্রকম্পিত করেছে। সেখানে একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে। এতে কমপক্ষে ৮০ জন শ্রমিক ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছে বলে মনে করা হচ্ছে। তাদের উদ্ধারে অনুসন্ধান অভিযান শুরু চলছে।



ভূমিকম্পে স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে থাই রাজধানীর উত্তরে অবস্থিত একটি নির্মাণাধীন সরকারি ভবন ধসে পড়ে। ফোন ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে ভবনধসের দৃশ্য ধরা পড়েছে। তাতে দেখা যাচ্ছে, শহরের চাতুচক জেলার ৩০ তলা ভবনটি ভেঙে পড়ছে। ভবনটি অনেকটা তাসের ঘরের মতো কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়।
 
সরকারি চ্যানেল এনবিটির তথ্যানুসারে, ভূমিকম্পের সময় ব্যাংককের জনপ্রিয় জেজে মার্কেটের কাছের ভবনটিতে ৪০০ জনের মতো শ্রমিক কাজ করছিল। এর মধ্যে ৮০ জন শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
 
স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close