বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুলিশ ফাঁড়ির জানালা ভেঙে পালানো আসামি ফের গ্রেফতার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৯:৫৯ AM

দিনাজপুরের নবাবগঞ্জ আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের জানালার গ্রিল ভেঙে পালানো আসামি রয়েল হোসেনকে (৩৫) ফের গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাত পৌনে ১২টার দিকে জেলার পার্বতীপুর আসামির বোন জামাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, রবিবার ভোর ৫টার দিকে জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি। রয়েল হোসেন উপজেলার ৯নং কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মৃত সাকাদ আলীর ছেলে। আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের তথ্যানুযায়ী, গত রবিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান চালান। ভোর ৪টার দিকে উপজেলার কাজিপাড়া এলাকার নিজ বাড়ির সামনে নেশাগ্রস্ত অবস্থায় রয়েলকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ভোর সাড়ে ৪টার দিকে রয়েলকে আটক করে আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রে নেওয়া হয়। 

এর কিছুক্ষণ পরেই সাহরির সময় পুলিশের ব্যস্ততার সুযোগে রয়েল হোসেন ওই ঘরের পেছন দিকের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান। এদিকে রয়েলকে ধরতে আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ি ও নবাবগঞ্জ থানা পুলিশ যৌথ অভিযান শুরু করে। পরে সোমবার রাত পৌনে বারোটায় পার্বতীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close