বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
কক্সবাজারে আরাকান আর্মির ৬০ জোড়া পোষাকসহ আটক ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১০:১৫ AM

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ঘাটে অভিযান চালিয়ে রবিবার বিকালে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ৬০ জোড়া পোশাকসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব। 

আটকরা হলেন, সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌচলামুরা নুর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ার মৃত রুস্তম আলীর মেয়ে মিনুয়ারা আক্তার (৩৩) ও পালংখালী ইউনিয়নের বটতলী পূর্ব ফারির বিলের দিল মোহাম্মদের ছেলে ইকবাল হাসান (১৪)।

সোমবার (২৪ মার্চ) রাতে এসব বিষয় নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর আসে কক্সবাজার সদর উপজেলা থেকে কিছু দুষ্কৃতিকারীর মাধ্যমে আরাকান আর্মির পোশাক রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছে। এর প্রেক্ষিতে রবিবার বিকেল সাড়ে ৪ টায় খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাটের পাড়া এলাকায় অভিযান চালানো হয়। 

অভিযানে ২ জন নারীসহ ৩ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরাকান আর্মির ৬০ জোড়া পোশাক, নগদ ৩৫ হাজার টাকা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ (৫০) নামে একজন পালিয়ে যায়।

তিনি আরো জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক নুর মোহাম্মদের নেতৃত্বে তারা এই আরাকান আর্মির পোশাকগুলি তৈরি করে এবং বিভিন্ন অন্তরঘাতমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close