বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশে ফ্যাসিস্টদেরকে আর কোনো আস্তানা গড়তে দেওয়া হবে না: অ্যাটর্নি জেনারেল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:২৫ পিএম

বাংলাদেশে ফ্যাসিস্টদেরকে আর কখনোই আস্তানা গড়তে দেওয়া হবে না জানিয়ে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই বাংলাদেশ ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে ছিল। আবু সাঈদ বুক চেতিয়ে যেভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে জীবন আত্মউসৎর্গ করে আমাদের গণতন্ত্রের পথ দিয়ে গেছেন। তৃষ্ণার্থ সহযোদ্ধাদের পানি দিতে গিয়ে মুগ্ধ যেভাবে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তাদের সেই স্বপ্নের সারথী হয়ে আমরা অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশে জেগে আছি।’

তিনি বলেন, ‘আমরা এই বাংলাদেশকে ফ্যাসিস্টদেরকে আর আস্তানা গড়তে দেবো না। আর কোনো ভোট ডাকাতির রাজত্ব কায়েম করতে দেবো না , আর কখনো দিনের ভোট রাতে হবে না এটা আমাদের অঙ্গিকার। আমরা সেই অঙ্গিকার বাস্তবায়ন করতে যেয়ে আপনাদেরকে পাশে চেয়েছি, সহযোগিতা চেয়েছি। যে যেখানে আছেন সেখান থেকে সবাইকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।’

শুক্রবার (২১ মার্চ) বিকালে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাগরিক সমাজের আয়োজনে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনালেন আসাদুজ্জামান বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একটি ক্ষমতাসীন দলের নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সমস্ত নেতাকর্মীদেরকে অরক্ষিত রেখে, বিপদের মুখে রেখে নিজের পরিবারের আত্মীয়স্বজনের সবাইকে নিয়ে বাংলাদেশে থেকে পালিয়ে গেছে।’ 

তিনি বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার হয়েছে। অনেক নেতা বলা শুরু করেছে যে কখনোই আর আওয়ামী লীগ করবে না। কারণ বিগত ১৬ বছরের আওয়ামী লীগের অনেক নেতা হালুয়া-রুটির ভাগ পায়নি। আর শেখ পরিবারের নেতারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। সবাই সাচ্ছন্দ্যে নিরাপদে ৫ই আগস্টের আগেই এদেশ থেকে পালিয়ে গেছে।’

অন্তবর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত নয় জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমরা যে হাল ধরেছি এই ক্যাবিনেটে যেসমস্ত উপদেষ্টা মন্ডলী আছেন আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন উপদেষ্টার বিরুদ্ধেও কেউ দুর্নীতির আঙ্গুল তুলতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত প্রতিটি জেলার প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের সাথে আমরা ভ্রমণ করে বলেছি, আমরা এমন একটি সমাজ ব্যবস্থা বাংলাদেশে দিয়ে যেতে চাই যে সমাজ ব্যবস্থায় আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সমাজ ব্যবস্থা হবে। আমরা বলেছি, আমরা কোনো উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হয়ে আমাদের জীবনের শেষ দিনগুলো কাটাতে চাই না।’

ইফতার মাহফিলে শৈলকুপা নাগরিক সমাজের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ জেলা-উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষকসমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close