শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পরকীয়া প্রেমিকার একাধিক সম্পর্ক, মামা শ্বশুরকে সাথে নিয়ে প্রেমিককে খুন!
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:১৩ পিএম
বাঁ থেকে নিহত আলমগীর ও অভিযুক্তরা।

বাঁ থেকে নিহত আলমগীর ও অভিযুক্তরা।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মনিপুরে দিনমজুর আলমগীর হত্যা মামলার রহস্য কয়েক ঘণ্টার মধ্যে উদঘাটন করতে সক্ষম হলেও পুলিশের কাছে নতুন নতুন তথ্য আসছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে বাড়ির মালিক আবুল হোসেন মানিকের স্ত্রী খোদেজা বেগম ও মেয়ে সোনিয়াকে ঘটনাস্থল থেকে আটক করার পর পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালত সোনিয়ার দুদিনের রিমান্ড মঞ্জুজুর করেন।

শাহরাস্তি থানা হেফাজতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয় আলমগীর হত্যা মামলার প্রধান আসামি সোনিয়াকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা অলি উল্লাহ জানান, সোনিয়াকে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। আলমগীরের সাথে সোনিয়ার দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। সোনিয়াকে উত্ত্যক্ত করার কারণে ক্ষিপ্ত হয়ে সে তার মামা শ্বশুর তাজুল ইসলাম তপনের সহযোগিতায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। সোনিয়া বিজ্ঞ আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানায়।

এদিকে আলমগীর হত্যার পর ঘটনাস্থল থেকে পুলিশ যে দুটি মোবাইল ফোন উদ্ধার করে তা তপনের বলে পুলিশ আগেই নিশ্চিত হয়। সেই সূত্র ধরেই পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় জাল টাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সোনিয়ার একাধিক পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো যা এলাকাবাসীও জানতো। মামা শ্বশুর তাজুল ইসলাম তপনের সাথে সোনিয়ার পরকীয়া প্রেম অনেকেই জানতো। আলমগীর হত্যার পর এলাকাবাসী মাস্টার মাইন্ড হিসেবে তপনের শাস্তি দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করে। ধারণা করা হচ্ছে নিজের পরকীয়া প্রেমের অংশীদার হিসেবে আলমগীরকে সরিয়ে দিতে তপন ও সোনিয়া এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। মামা শ্বশুর তপনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা যায়, তাজুল ইসলাম তপন চিতোষী পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপনের ছোট ভাই। এলাকায় একজন সন্ত্রাসী ও বখাটে ছেলে হিসেবে পরিচিত।

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, আলমগীর হত্যা মামলার প্রধান আসামী সোনিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ হত্যাকাণ্ডের সাথে আরও যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close