বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গণঅভ্যুত্থানে শহীদের মেয়েকে ধর্ষণ
দুমকী থানা ঘেরাও করে ধর্ষকদের দ্রুত গ্রেফতার দাবিতে আল্টিমেটাম
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ২:৪৬ পিএম

জুলাই বিপ্লবে শহীদের এক মেয়েকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পটুয়াখালীর দুমকী থানা ঘেরাও করে ছাত্র-জনতা।

বৃহস্পতিবার(২০ মার্চা) বেলা ১১ টায় ঢাকা-বাউফল মহাসড়কের দুমকি নতুন বাজার এলাকায় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল থানা চত্বরে প্রবেশ করে। এসময় আসামিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটক করার আল্টিমেটাম দেয় বিক্ষোভকারীরা।

পুলিশের বিরুদ্ধে মামলা নিতে অপারগতা ও অপর অভিযুক্তদের আইনের আওতায় আনতে গড়িমসির অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এছাড়াও পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানী এলাকার মালেক মুন্সির ছেলে ইমরান হোসেন ওই ঘটনার মূল নায়ক বলে দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজে ধর্ষণের মতো অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এটি বন্ধ করতে হলে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। আর দীর্ঘ আইনি প্রক্রিয়ার কারণে অনেক অপরাধী পার পেয়ে যায়, যা ভবিষ্যতে আরও বড় অপরাধের জন্ম দেয়। এছাড়াও ভুক্তভোগী নারী ও শিশুদের মানসিক ও সামাজিক সহায়তা বাড়ানোর ওপর জোর দেন তারা।


স্বদেশ প্রতিদিন/এনআর





Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close