প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ২:০২ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উত্তম কুমার (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় অপর ট্রাকের চালক রিয়াজুল ইসলাম ও চালকের সহকারী সুমন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক উত্তম কুমার বগুড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চালভর্তি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঢাকাগামী আলুভর্তি ট্রাক হাতিয়া নামক স্থানে পৌঁছলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চালভর্তি ট্রাক চলক উত্তম কুমারের মৃত্যু হয়। আহত হন অপর ট্রাকচালক ও হেলপার।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল গিয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়।
যমুনা সেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত চালভর্তি ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনের সময় নিহতের ভাই এবং বোনজামাই সাথেই ছিলেন পরিবারের আরো লোকজন থানায় এসেছেন, লাশ থানা হেফাজতে রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর