মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার মানবাধিকার লঙ্ঘন: ইনকিলাব মঞ্চ 
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:৫২ পিএম আপডেট: ১৮.০৩.২০২৫ ৫:৫৩ PM

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী বলেছেন, ভারতে যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়দের উপর অত্যাচার করা হচ্ছে তা মানবাধিকার লঙ্ঘন। এ সময় তিনি ভারতের  সকল সম্প্রদায়ের মানুষের নিরাপত্তার দাবি জানান। 

মঙ্গলবার বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ' ভারতে ভয়াবহ সংখ্যালঘু নির্যাতন বন্ধ ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শান্তিকামী বাংলাদেশ' শিরোনামে মানববন্ধনকালে তিনি এ কথা বলেন।

শরিফ ওসমান বিন হাদী বলেন , "ভারতের কোনকিছু বাংলাদেশের বাইরে করতে পারে না।  ভারতের সবকিছুর ধাক্কা  বাংলাদেশে এসে পড়ে। ভারত যখন  বলে, ভারত সবসময় অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী তখন আমরা দেখতে পাই ভারতের মুসলামনদের উপর নির্যাতনের দৃশ্য। এছাড়াও আমরা দেখি কুকী চীনের নারীদের বিবস্ত্র করে নির্যাতন করার দৃশ্য।"

মানববন্ধনে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ বলেন, "ভারতে হলি উৎসবকে কেন্দ্র করে ৬০ টি মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে। এছাড়াও শাহজানপুরেও ৬৭টি মসজিদ ঢেকে দেওয়া হয়েছে। খালিদ নামের একজন ব্যক্তিকে খোলা স্থানে নামাজ পড়ায় তাকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।"

ঢাবি শাখার সদস্য সচিব ফাতিমা আক্তার ঝুমা বলেন, "আমদের মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদকে সামনে রেখে আমরা যেভাবে কেনাকাটা ও নিজেকে রাঙিয়ে তুলছি ঠিক তার বিপরীত চিত্র ভারতীয় মুলসমানদের দৃশ্য। তারা আজ ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা নির্যাতিত। "

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close