বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মোংলা ইপিজেডে চীনা কোম্পানির ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ
প্রেস রিলিজ
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:৩৯ পিএম

চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড ১ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেডে একটি উচ্চ মানসম্পন্ন গার্মেন্টস তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে আজ (১৭-০৩-২০২৫) ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, বিএসপি, এনডিসি, পিএসসি এর উপস্থিতিতে বেপজার সদস্য (প্রকৌশল এবং বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইমতিয়াজ হোসেন এবং সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক মিজ শি ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

চীনা কোম্পানিটি রিফ্লেকটিভ জ্যাকেট, ভেস্ট, টি-শার্ট, ফ্লিচ জ্যাকেট ও কভারল এবং সেইফটি হেলমেট তৈরি করবে যার ফলে ১৬১৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে বিশেষত মোংলা ইপিজেডকে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ার জন্য সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার তুলে ধরেন। তিনি আশা করেন প্রতিষ্ঠানটি  ইপিজেডে সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দিবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মোঃ তাজিম-উর-রহমান এবং সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। 


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close