প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:৪১ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে শারীরিক প্রতিবন্ধী নাসির উদ্দীন নসুকে (৬০) স্বাভাবিক চলাচলের জন্য একটি অটোরিকশা প্রদান করা হয়েছে।
শনিবার মানবতার দেওয়াল সংগঠনের আয়োজনে সহবতপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নসুর কাছে রিকশাটি তুলে দেওয়া হয়।
প্রতিবন্ধী নাসির উদ্দীন নসু উপজেলার সহবতপুর ইউনিয়নের কাজিরপাচুরিয়া গ্রামের কাজী আব্দুল রৌফ মিয়ার ছেলে।
মানবতার দেওয়াল সংগঠনের (ভারপ্রাপ্ত) সভাপতি এস এম নির্জয় রহমান (আলমগীর) এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবতার দেওয়াল সংগঠনের উপদেষ্টা আশিস কুমার পাল, খান আহসান বিপ্লব, মো: রিপন খান, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাকির হোসেন, সংগঠনের অন্যান্য সদস্য, সহবতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধীদের জন্য স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ প্রশস্ত করবে বলে আয়োজকদের প্রত্যাশা।
স্বদেশ প্রতিদিন/এনআর