শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনে বাধা, হামলায় আহত ৩
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ২:১৭ পিএম আপডেট: ১৫.০৩.২০২৫ ২:২০ PM
হামলায় আহত ব্যক্তি

হামলায় আহত ব্যক্তি

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার ফেনী নদীর অলিনগর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন। শনিবার (১৫ মার্চ ) করেরহাট  ইউনিয়নের অলিনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার মোল্লাবাড়ির বাসিন্দা মাহমুদুল হকের ছেলে নাজিম উদ্দিন (৫৫), একই বাড়ির জালাল আহম্মদ (৬০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৫০)। আহতদের মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত নাজিম উদ্দিনের ছেলে শিপন আহমেদ জানান, গত কিছু দিন ধরে স্থানীয় সিরাজ মেম্বার, মুরাদ, সজিব ও মিজানের নেতৃত্বে আমাদের জমি কেটে স্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। শনিবার সকালে তাদের বালু উত্তোলনে বাধা দিলে আমার বাবাসহ তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করে। তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের মোল্লা বাড়িতে হামলা করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, বিগত কয়েক মাস ধরে আমাদের পুরো এলাকায় ফেনী নদী থেকে ও মানুষের জায়গা-জমি কেটে বালু উত্তোলন করছে। কেউ প্রতিবাদ করলে তাদের ওপর অত্যাচার করা হয়। দিনে-রাতে অবৈধভাবে বালু উত্তোলন করে মানুষের ঘুম হারাম করে দিচ্ছে।

এ বিষয়ে সিরাজুল ইসলাম মেম্বার বলেন, আমাদের নেতৃত্বে হামলার ঘটনা সত্য নয়। তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে হামলার ঘটনা ঘটেছে। রাতে পাইপ কেটে ফেলার কারণ জানতে চাইলে সেখানে হাতাহাতি হয়, বালু উত্তোলন ও মাটি কাটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, অলিনগরে বালু উত্তোলনকে ঘিরে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close