শনিবার ● ৩১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সাতক্ষীরায় জলাবদ্ধতায় আটকে কৃষি, অনিশ্চয়তায় সাতক্ষীরার ৩০ হাজার কৃষক      ● আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, মিরপুরে সড়ক অবরোধ      ● তিন জেলার ৭০ চরমপন্থির আত্মসমর্পণ কাল, পুনর্বাসনের উদ্যোগ      ● মোংলায় ১৩৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্টগার্ড      ● এইচএসসিতে খারাপ ফল, হতাশ না হয়ে যেভাবে ঘুরে দাঁড়াবেন      ● নেটফ্লিক্সে আসছে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার      ● ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন       ● মোংলায় পশুর নদীতে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার      ● ভারত থেকে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি, হস্তান্তর বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে      ● যশোর বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ      ● যশোরে কন্দাল ফসলের বর্তমান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আঞ্চলিক কর্মশালা      
কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি, হুমকিতে আবাদি ফসল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১২:৪৩ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে কৃষি জমির টপ সয়েল কেটে ইটভাটাসহ বিভিন্ন এলাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। এদিকে মাটি বোঝাই ট্রাক গ্রামীণ সড়ক নষ্ট করছে। এছাড়া ধুলাবালিতে দুর্ভোগে পোহাচ্ছেন রাস্তার আশে-পাশের বাসায় বাড়ির জনসাধারণ। 

সরজমিনে শুক্রবার বিকেলে দেখা যায়, উপজেলার বাংড়া ইউনিয়নের বাগুটিয়া থেকে পালিমা রাস্তার চক খিলদা ব্রিজের দক্ষিণ পশ্চিম পাশে ৩শ শতাংশ কৃষি জমি থেকে রাতের আঁধারে ভেক্যু দিয়ে ৭-৮ ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। এসব মাটি ইটভাটাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করছেন বাংড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান শফিকুল ইসলাম।

স্থানীয় কয়েকজন কৃষক নাম প্রকাশ না করা শর্ত জানান, এখানে অনেক বড় জায়গা নিয়ে পুকুর করার জন্য বোরো ধান চাষের জমি থেকে ভেক্যু দিয়ে গভীর করে মাটি কেটে জমিগুলো অনাবাদি করে ফেলছে। এভাবে দিনের পর দিন  কৃষি জমি অনাবাদি হলে দেশে একটা সময় খাদ্যের ঘাটতি পরবে।  

এ বিষয়ে জানতে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

কালিহাতী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম এ বিষয়ে বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close