বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১২:৩০ পিএম

ভারতে সনাতন ধর্মাবলম্বীদের হোলি উৎসবের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

হিলি বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, আজ ১৫ মার্চ ভারতে হোলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। দিনটি উপলক্ষে সরকারী ছুটি থাকায় সে দেশের ব্যবসায়ীরা এদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ব্যবসায়ী সংগঠন হিলি এক্সপোর্টারস এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশন একটি পত্রের মাধ্যমে বিষয়টি আমাদের জানিয়েছে। ফলে আজ শনিবার এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, শনিবার এই বন্দর দিয়ে ভারত থেকে সকল কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের অংশে বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্টের ওয়্যারহাউজে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। রোববার থেকে আবারও বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম পূর্বের নিয়মে শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনা উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। তাই হোলি উৎসব উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close