প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:০৩ পিএম

কোম্পানি করদাতাদের আয়কর দাখিলের সময় আরো এক দফা বাড়াল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সময় বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এর আগে কোম্পানির আয়কর রিটার্ন দাখিলের আগের সময়সীমা ছিল ১৬ মার্চ পর্যন্ত।
বুধবার (১২ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। করনীতির দ্বিতীয় সচিব এইচএম শাহরিয়ার হাসান ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য পূর্বে নির্ধারিত কর দিবস ১৬ মার্চ, ২০২৫ তারিখের পরিবর্তে ৩০ এপ্রিল, ২০২৫ তারিখ নির্ধারণ করা হলো।
স্বদেশ প্রতিদিন/এনআর