প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:০৪ পিএম আপডেট: ১২.০৩.২০২৫ ৯:০৭ PM

টেস্ট ও টি-টোয়েন্টিকে আগেই বিদায় জানিয়ে শুধু ওয়ানডে খেলছিলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। আজ এই সংস্করণকেও বিদায় বলায় আন্তর্জাতিক ক্রিকেটেই ফুলস্টপ দিলেন অভিজ্ঞ এই ব্যাটার।
এক সপ্তাহ আগে মাহমুদ উল্লাহর সতীর্থ মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান।
উইকেটরক্ষক-ব্যাটারের এমন ঘোষণার পরেই বাতাস ভারী হতে থাকে খুব শিগগির আন্তর্জাতিক ক্রিকেটকে হয়তো বিদায় জানাবেন মাহমুদ উল্লাহ। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণাটাই দিলেন তিনি।
বিদায় নিয়ে ফেসবুকে মাহমুদ উল্লাহ লিখেছেন, ‘সমস্ত প্রশংসা সর্বশক্তিমান আল্লাহর জন্য। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ।’
বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে মাহমুদ উল্লাহ আরো লিখেছেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তবে একটা সময় শেষ বলে এগিয়ে যেতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।
স্বদেশ প্রতিদিন/এনআর