সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      ● চার দিনে ৫০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’      ● ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪      ● সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ      ● ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত      ● শ্রমিকদের চিকিৎসায় নির্মাণ হবে ৬ বিশেষায়িত হাসপাতাল : প্রধানমন্ত্রী      
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
হলের সিট-ইফতারের টোকেন নিয়ে দ্বন্দ্বে প্রভোস্টের পদত্যাগ দাবি
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৮:৪৬ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সম্পন্নের আগেই সিট বাতিল ও ইফতারের টোকেন নেওয়ার সময় এক শিক্ষার্থীকে অপমানের প্রতিবাদে ইফতার বয়কট এবং বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত ইফতার বয়কট করে কেন্দ্রীয় মাঠে গণ-ইফতার আয়োজন করে তারা। এরপর প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের পদত্যাগসহ ৪ দফা নিয়ে বিক্ষোভ মিছিল করেন। 

শিক্ষার্থীদের অন্যান্য দাবিসমূহের মধ্যে রয়েছে স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীদের নির্বিঘ্নে উচ্চশিক্ষা ও কর্মজীবন বিষয়ক প্রস্তুতির জন্য রেজাল্ট পরবর্তী তিন মাস সময় প্রদান, শুধু হলের আবাসিক শিক্ষার্থীদের জন্য আয়োজন না করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেকোনো আয়োজনে (বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ইফতার) আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীর মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করা এবং সিট ভাড়া সর্বোচ্চ ৫০ টাকা করাসহ হলের যাবতীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close