বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় আলুর বাম্পার ফলন, ন্যায্য মূল্য নিয়ে শঙ্কা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:১৮ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও পলি মাটির কারণে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হলেও ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। উপজেলায় কোল্ড স্টোরেজ না থাকায় দরপতনের আশঙ্কা আরও বেড়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরে মেঘনায় ৩১৩ হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এবার ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৭২ হেক্টরে, যা আগের বছরের তুলনায় ৫৯ হেক্টর বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন, উন্নত জাতের চাষ ও অনুকূল আবহাওয়ার কারণে ফলন ভালো হয়েছে। তবে পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় লাভের নিশ্চয়তা নিয়ে শঙ্কা কাটছে না কৃষকদের।

স্থানীয় কৃষকদের ভাষ্য, আলু চাষে তাদের খরচ বেড়েছে। প্রতি ৩০ শতক জমিতে আলু উৎপাদনে প্রায় ৭০ হাজার টাকা ব্যয় হয়। জমি থেকে আলু তুলতে শ্রমিকদের পারিশ্রমিক বাবদ বিঘাপ্রতি ৬ হাজার টাকা গুনতে হচ্ছে। তবে বাজারে আলুর দাম ক্রমেই কমছে, যা তাদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

গোবিন্দপুর ইউনিয়নের চাষি আল আমিন স্বদেশ প্রতিদিনকে বলেন, "কয়েকদিন আগেও প্রতি ৮০ কেজির বস্তা ১৪০০-১৫০০ টাকায় বিক্রি হয়েছে। এখন তা নেমে এসেছে ১২৫০ টাকায়। ন্যায্য মূল্য না পেলে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে।"

রামনগর ছোয়ানী গ্রামের কৃষক শহীদুল ইসলাম বলেন, "আমি ১২০ বিঘা জমিতে আলু চাষ করেছি। ফলন ভালো হলেও দরপতনের কারণে লাভ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখানে কোল্ড স্টোরেজ নেই, ফলে সংরক্ষণের সুযোগ নেই। এছাড়া সরকারি কোনো সহায়তা আমরা পাই না। প্রতি বিঘায় প্রায় ৪ টন আলু উৎপাদন হবে বলে আশা করছি।"

মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম স্বদেশ প্রতিদিনকে বলেন, "উপজেলার মাটি আলু চাষের জন্য অত্যন্ত উপযোগী। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হবে বলে আশা করছি। কৃষকদের সার, কীটনাশকসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে উৎপাদনে।" 

তিনি আরও বলেন, "অনেক কৃষক পুরনো জাতের ডায়মন্ড আলু চাষ করেন, যা তুলনামূলক কম ফলন দেয়। আমরা তাদের উন্নত জাতের চাষে উৎসাহিত করছি।"

উৎপাদন ভালো হলেও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তারা সরকারি সহায়তা এবং কোল্ড স্টোরেজ স্থাপনের দাবি জানিয়েছেন। এছাড়া ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় নজরদারিরও দাবি জানিয়েছেন তারা।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close