শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:১৪ পিএম

পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও পরিবেশ অধিদপ্তর, এবং রায়গঞ্জ উপজেলা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।

বুধবার ১২ মার্চ রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স প্রত্যয় ব্রিকস নামক ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

এছাড়া, আইন লঙ্ঘন করে পরিচালিত হওয়ায় মেসার্স মামা ভাগ্নে ব্রিকস নামক ইটভাটাটি সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে এবং চিমনী ও কিলন ভেঙে ফেলা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ-এর পরিদর্শক শাহিন আলম প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  খাদিজা খাতুন বলেন, "পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম জানিয়েছেন, "পরিবেশ দূষণ রোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং পরিবেশবান্ধব ইটভাটা স্থাপনের আহ্বান জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close