বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আশুলিয়ায় চেতনানাশক ওষুধ মিশিয়ে ছিনতাই, গ্রেফতার ৪
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬:৪৪ পিএম

আশুলিয়ার বগাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের মূলহোতা মাসুদ রানাসহ (৩৫) চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

বুধবার (১২ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ডের একটি খাবার হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাসুদ রানা (৩৫) নেত্রকোনা সদর থানার তিউসিড়ী গ্রামের মো. হাসানের ছেলে। তিনি আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় আমজাদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। বিপ্লব ইসলাম কুড়িগ্রাম জেলার অলিপুর থানার মো. রফিকুল ইসলামের ছেলে। আল আমিন শেখ (২৫) ময়মনসিংহ জেলার ভালুকা থানার এলাহী শেখের ছেলে এবং জহির (৪৪) জামালপুর জেলার সরিষাবাড়ীর গজারিয়া থানার কেসমতের ছেলে।


র‍্যাব-৪ জানান, আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় এলাকায় চেতনানাশক ওষুধ প্রয়োগের মাধ্যমে এক দোকানিকে ছিনতাইয়ের চেষ্টা চালায় একটি সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগী মফিজ শেখ ফুটপাতে দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাসস্ট্যান্ড এলাকার শান্তা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পৌঁছালে ছিনতাইকারী দলের চার সদস্য তাকে ঘিরে ধরে। এরপর তারা জোরপূর্বক চেতনানাশক ওষুধ মিশ্রিত চা সদৃশ দ্রব্য খাওয়ানোর চেষ্টা করে।

তবে, সন্দেহ হওয়ায় মফিজ শেখ চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়। ঠিক সেই মুহূর্তে, ঘটনাস্থলের পাশ দিয়ে র‍্যাব-৪-এর একটি ভাসমান টহল দল যাচ্ছিল। ভুক্তভোগী র‍্যাব সদস্যদের সহায়তা চাইলে, তারা স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারীদের আটক করে।

পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪.৯ গ্রাম চেতনানাশক ওষুধ সদৃশ পদার্থ, একটি বোতলে চা সদৃশ দ্রব্য উদ্ধার করা হয়। পাশাপাশি, চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়।

এবিষয়ে র‍্যাব-৪-এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশুলিয়া এলাকায় চেতনানাশক ওষুধ প্রয়োগ করে সাধারণ মানুষের মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close