প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৫:৫৪ পিএম

অভিযুক্ত প্রেমিক মোহাম্মদ হৃদয় হোসাইনের সাথে ভুক্তভোগী নারী
পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে প্রবাসীর স্ত্রীকে বিয়ে করে পালিয়েছেন প্রেমিক। এদিকে স্বামীর বিরুদ্ধে যৌতুক, নির্যাতনসহ নানা অভিযোগ তুলে মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।
অভিযুক্ত প্রেমিক মোহাম্মদ হৃদয় হোসাইনকে আাসামী করে মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে পারিবারিক ভাবে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের সৌদী প্রবাসীর সাথে বিয়ে হয় ওই নারীর। তাদের দাম্পত্য জীবনে ২টি সন্তন রয়েছে। এরমধ্যে সাংসারিক প্রয়োজনে তার স্বামী সৌদী আরবে কাজের জন্য চলে যায়। এ সুযোগে একই এলাকার হৃদয় হোসাইনের নজর পড়ে প্রবাসীর স্ত্রীর উপর। একপর্যায়ে তার প্রেমে পড়ে যায় ওই নারী। নারীকে নিজের করে পেতে গত ৭ জানুয়ারী শরিয়ত মোতাবেক ১০ লাখ টাকা দেনমোহরে হলফনামা ও কাবিন রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করে হৃদয়।
গত ৮ জানুয়ারী হৃদয় ৩ লাখ টাকা যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে। টাকা দিতে অস্বীকার করায় ওই নারীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
ভুক্তভোগী ওই নারী জানান, কোন ভাবে তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। ধীরে ধীরে আমিও তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। এ সুযোগে হৃদয় আমার নিকট থেকে কয়েক দফায় নগদ ১ লক্ষ ৮৬ হাজার টাকা ও স্বর্ণের ১টি চেইন, ১টি লকেট, ৩টি আংটি কৌশলে হাতিয়ে নেয়। এরপর গত ৭ জানুয়ারি রেজিষ্ট্রি কাবিননামা ও নোটারী পাবলিক এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। এরপর তাদের বাড়িতে নিয়ে আসে। এসময় হৃদয়ের বাবা, মা, বোনসহ অন্যরা ঘরের ভেতর ফেলে আমার উপর প্রচন্ডভাবে শারীরিক নির্যাতন চালায়। আমি কোন রকমে প্রাণ নিয়ে ফিরে এসে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি।
তিনি আরো বলেন, এরা আমার নিকট ৩ লক্ষ টাকা যৌতুক দাবি, শারীরিক নির্যাতন, বাড়ী থেকে তাড়িয়ে দেওয়াসহ খোরপোষ দেওয়া থেকেও বিরত রয়েছে। আমি এলাকায় বিচার না পেয়ে কালুখালী থানায় লিখিত অভিযোগ করি। তাতেও কোন ফল না পেয়ে স্বামীর সংসার ফিরে পেতে রাজবাড়ী আদালতে মামলা করেছি। আমি আমার সাথে ঘটে যাওয়া অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করছি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত হৃদয়ের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
হৃদয়ের মা মোছাঃ মরিয়ম খাতুন বলেন, আমার ছেলে ছোট। এখনো বিয়ের বয়স হয়নি। আর সে বিয়ে করলে আমরা অবশ্যই জানতাম। হৃদয় ওই বাড়ীতে যেত কিনা তাও জানিনা। স্ত্রীর দাবী করা মেয়ে আমাদের বাড়ীতে কোনো দিনই আসেনি। যেহেতু সে আমাদের বাড়ী আসেনি, মারপিটের কোনো ঘটনাও ঘটেনি। হৃদয় কোথায় আছে এখন বলতে পারছি না।
স্বদেশ প্রতিদিন/এনআর