শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
তালতলীতে তরমুজ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, আটক ৩
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৬:৪৭ পিএম

বরগুনার তালতলীতে তরমুজ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) বেলা ২ টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকার সোহরাব হোসেনের ছেলে মো. জুবায়ের হোসেন (২২), আ. রব মুসুল্লির ছেলে এনামুল হক (২২) ও মোস্তফা প্যাদার ছেলে মো. মাসুম।

জানা যায়, ঢাকার কামরাঙ্গীরচর এলাকার মো. সজিব মিয়া উপজেলা শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় ৬৫ একর জমিতে তরমুজ চাষ করেছেন। ওই জমির তরমুজ পাইকারের কাছে বিক্রি করে দেন। এসময় ব্যবসায়ীরা তরমুজ কেটে ট্রাকে উঠালে চাঁদা দাবি করেন তারা। চাঁদা না দেওয়ায় সকাল থেকে তরমুজ পরিবহনের ট্রাক অবরুদ্ধ করে রাখেন। পরে বিষয়টি তালতলী থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে থেকে তাদের আটক করেন।

তরমুজ চাষি সজিব মিয়া বলেন, তারা আমার কাছে প্রতি ১ লাখ টাকা তরমুজ বিক্রিতে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি তালতলী থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে তাদের আটক করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, কৃষকের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close