বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চার মামলার আসামি চাঁদপুর কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৭:০৮ পিএম

চাঁদপুর সদর মডেল থানার ৪ মামলায় এজহারভুক্ত আসামি চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক তম্ময় দত্তকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

এর আগে সোমবার (১০ মার্চ) রাতে শহরের পুরান বাজার লোহার পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানাগেছে, চাঁদপুর পৌরসভা ২নম্বর ওয়ার্ড পুরানবাজার লোহারপুল রয়েজ রোড ঘোষপাড়ার বাসিন্দা তন্ময় দত্ত। তার পিতা লোহারপুল আদি মিষ্টান্ন ভান্ডার এর মালিক শংকর দত্ত ও মা পাখিদত্ত। তন্ময় চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, আসামি তন্ময়ের বিরুদ্ধে সদর মডেল থানায় মাদকসহ অন্যান্য অপরাধে ৪টি মামলা রয়েছে এবং সে এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এনআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close