মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইফোন ১৮ প্রো ম্যাক্সের যে অসুবিধা ভাবাচ্ছে ব্যবহারকারীদের      ● ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ      ● ‘মাটন ভুনা হবে, নাকি কষা’—সৃজিতের প্রশ্নে মিমির পাল্টা জবাব      ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা      ● রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ      ● আপিলের সুযোগ থাকলে রিট এখতিয়ার প্রয়োগ সমীচীন নয়: হাইকোর্ট      ● প্রতিদিন হৃদরোগে মৃত্যু ৫৬২ থেকে ৭৭৭ জনের      ● বিশ্ব হার্ট দিবস আজ      ● হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় সংকট      ● রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি      ● প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা, এনসিপির দুই নেতাকে শোকজ      ● বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম      
মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই, ৭০ লক্ষ টাকার ক্ষতি
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১:৪২ পিএম

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সৈদালী গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৭০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৪ মার্চ রাত ৮ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন খোরশেদ আলম দুলাল, বেলাল, হেলাল, জাফর এবং তাদের পিতা আনোয়ার মাস্টার।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইরান বলেন, "আমি রাত ৮টার দিকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, তখন আগুন ছিল না। ৫-১০ মিনিট পর ফিরে এসে দেখি আগুন জ্বলছে। আগুনের কারণে রাস্তায় গাড়ি চলতে পারেনি এবং সেখানকার রাস্তায় জ্যাম লেগে যায়।"

খোরশেদ আলম দুলাল জানান, "আমার স্ত্রী ডাক্তার দেখাতে বাজারে গিয়েছিলেন এবং আমি দোকানে ছিলাম। লোকজন আমাকে জানায়, আমাদের বাড়ি পুড়ে যাচ্ছে। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা ঘরের কোন জিনিস বের করতে পারিনি। নগদ ১ লক্ষ টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকারও পুড়ে গেছে। আমাদের ৯টি রুম এবং পাকঘর মুহূর্তে আগুনে পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার সম্ভাবনা নেই, আগুন কিভাবে লেগেছে, আল্লাহ জানেন।"

মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আহমদ হোসেন বলেন, "প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। রাত ৮টার দিকে খবর পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করি এবং এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।" তিনি আরও জানান, "আমরা পৌঁছানোর আগেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে, তবে পরবর্তীতে ফায়ার সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।"

এ ঘটনায় এলাকাবাসী গভীরভাবে শোকাহত এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য স্থানীয় প্রশাসন এবং বিত্তশালী সমাজের সহায়তার প্রতি আহ্বান জানানো হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close