বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মির্জাপুরে মাদ্রাসায় আগুন, ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি
মোঃ রুবেল মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১:৩৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের রাজনগর লালু মার্কেট সংলগ্ন একটি টিনশেট মাদ্রাসায় আগুন লেগে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল রাত ১২:৩০ টার দিকে মাদ্রাসাটিতে আগুন লেগে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা মো শফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনাটি ঘটার পর আশপাশের লোকজন দ্রুত ছুটে আসলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারা কিছুই করতে পারেননি। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে, ফায়ার সার্ভিস ১ ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদ্রাসার মেইন সুইচ থেকে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মাদ্রাসাটিতে আবাসিক ৭০ এবং অনাবাসিক ৬০ সহ মোট ১৩০ ছাত্র-ছাত্রী এবং ৬ জন শিক্ষক রয়েছেন। আল্লাহর রহমতে, রাতের সময় ছাত্রদের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তবে মাদ্রাসার ছাত্রদের বেতনের নগদ অর্থ, আসবাবপত্র, কম্পিউটার ও প্রিন্টার, এবং একটি দামী মোটরসাইকেল সহ আনুমানিক ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদ্রাসার পরিচালক মো. ইব্রাহিম খান (রিয়াদ) বলেন, ‘‘আগুন কিভাবে লেগেছে, তা জানি না। তবে রাত প্রায় সাড়ে ১২ টায় আগুন দেখতে পাই। দুইজন শিক্ষকসহ আমরা সকলে চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারি নাই।’’ তিনি আরও বলেন, ‘‘মাদ্রাসার ছাত্রদের নিরাপত্তা এবং ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ও সমাজের বিত্তশালীদের সাহায্যের আবেদন জানাচ্ছি।’’

এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মাদ্রাসার পুনর্নির্মাণের জন্য সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close