বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হামজা দক্ষিণ এশিয়ার সেরা: জামাল ভূঁইয়া
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৩:২৯ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায়। প্রবাসী এই ফুটবলারকে দক্ষিণ এশিয়ার সেরা মনে করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। হামজার মতো আরও প্রবাসী ফুটবলার দলে চান জামাল।

হামজাকে নিয়ে ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে প্রথম ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। হামজা দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার, এমনটাই মনে করেন জামাল। এই বিষয়ে জামাল বলেন, ‘আমি মনে করি, হামজা চৌধুরী কেবল আমাদের দলেরই সেরা খেলোয়াড় নন, তিনি দক্ষিণ এশিয়াতে সেরা। তার মতো খেলোয়াড় যোগ দিলে দল আরো উজ্জীবিত হবে। এই ম্যাচে অবশ্যই আমরা ভালো কিছু আশা করি। যদি হেড টু হেড হিসাব করি তাহলে মনে করি, ভারতের সাথে আমাদের অনেক বড় পার্থক্য আছে। তবে, আমরা প্রত্যাশা করছি একটা ইতিবাচক ফল। অবশ্যই আমরা ভারত থেকে তিন পয়েন্ট নিতে চাই।’

প্রবাসী ফুটবলার ফাহমেদুল প্রসঙ্গে জামাল বলেন, ‘তাকে দলের সাথে মানিয়ে নিতে হবে। আমি আসলেই তাকে চিনি না। তাই তার সম্পর্কে তথ্য দিতে পারবো না। কোচ তাকে পছন্দ করেছেন। অবশ্যই সে ভালো খেলোয়াড়। তাকে আগে আমাদের সাথে মানিয়ে নিতে হবে, তারপর আমরা দেখবো কী হয়।’

প্রবাসী ফুটবলারদের প্রসঙ্গে জামাল বলেন, ‘প্রবাসী খেলোয়াড়দের আসা একটা ইতিবাচক দিক। বিদেশ থেকে অনেক খেলোয়াড় আসছেন। যারা বাংলাদেশের হয়ে খেলতে চান, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চান। এটা ইতিবাচক দিক। আমি চাই আরও বেশি প্রবাসী এলে ভালো। কারণ, অন্যান্য দেশ একই কাজ করছে। যদি দেখেন ফরাসি দলের দিকে, ওরা কিন্তু অনেক বিদেশি নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close