শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরগুনায় চাঁদা না দেয়ায় বাবা-ছেলেকে পিটিয়ে জখম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৩:৩৫ পিএম

বরগুনা সদরের এক ব্যবসায়ী ও তার ছেলে সহ ৩ জনকে পিটিয়ে গুরুতর জখম করেছে এলাকার প্রভাবশালীরা। বৃহস্পতিবার বিকেলে ১ নং বাদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাওলকার সড়কের সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত বাবুল মিয়া জানান, গত ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার সময় পাতাকাটা এলাকার আসমত আরা বেগম এর বাড়িতে চেরাই কাঠসহ আমার ছেলে সিফাত কাঠ বোজাই টমটম গাড়ি নিয়ে যাবার সময় পাতাকাটা কুটি সিকদার এর বাড়ির সামনে পাকা রাস্তার উপরে পৌঁছা মাত্রই অভিযুক্ত কুটি সিকদার, ফোরকান ও তায়েব সিকদার আমার ছেলেকে গাড়ি থামাতে বলে এবং তাকে ফোরকান বলে, এই রাস্তা দিয়া চলাফেরা করতে হলে ও ব্যবসা করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে। তখন আমার ছেলের কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করে। 

অনথায় গাড়ি নিয়া যাইতে দিবে না। বিষয়টি আমার ছেলে আমাকে মোবাইল ফোনে জানাইলে আমি দ্রুত ঘটনাস্থলে চলে যাই। ঘটনাস্থলে গিয়ে চাঁদার টাকা দিতে অপরগতা জানালে আমাকেও আমার ছেলেকে বেধড়ক মারধর করেন কুটি সিকদার মহারাজ, ফোরকান, কবির, আল আমিন, তায়েব সিকদার দেশীয় অস্ত্র দিয়ে আমার পুত্র সিফাত ও আমার ভাগিনা জাহিদসহ আমাকে তারা মাথায় আঘাত করে। এরপর আমি অজ্ঞান হয়ে পড়ি মাটিতে পড়ে যাই। জ্ঞান ফেরার পরে আমি দেখি হাসপাতালে বেডে। পরবর্তীতে জানতে পারি স্থানীয় লোকজন আমাদেরকে চিকিৎসার জন্য বরগুনা হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় আহত সিফাত ও তার পিতা বাবুল মিয়া ন্যায় বিচার দাবি করেন প্রশাসনের কাছে।

এ বিষয়ে বরগুনার সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, গত বৃহস্পতিবার বিকেলে পাতাকাটা এলাকায় একটি মারধরের ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ করেছেন আহত বাবুল মিয়া। তদন্ত সাপেক্ষে বরগুনা সদর থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close