মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ভৈরবে ১১ লক্ষাধিক টাকার ইয়াবাসহ নারী আটক
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১২:৫৮ পিএম

ভৈরবের লঞ্চঘাট এলাকা থেকে ১১ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা বেগম (৫১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে তাকে আটক করা হয়।

ফাতেমা বেগম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানাধীন কাইয়ুমপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

র‌্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয়। সেখান থেকে সন্দেহভাজন নারী ফাতেমাকে আটক করা হয় এবং তার কাছ থেকে তল্লাশি করে ৩,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১,৮৫,০০০/- (এগারো লক্ষ পঁচাশি হাজার) টাকা বলে জানা যায়।

এ ঘটনায় ফাতেমা বেগমকে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close