বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
উল্লাপাড়ায় ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্তির দাবিতে প্রতিবাদ মিছিল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১:০৩ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্ত করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ শিক্ষার্থী ও কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বিকেলে পদবঞ্চিত ছাত্রনেতারা সরকারি আকবর আলী কলেজ মাঠে সমবেত হয়ে ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় ছাত্রনেতারা এই কমিটির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন। তারা বলেন, "এই কমিটি আমরা মানি না। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার সময় আমাদের ওপর অনেক অত্যাচার-নির্যাতন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না। অবৈধ পকেট কমিটি বাতিল করা না হলে আগামী দিনে সাধারণ শিক্ষার্থীদের সাথে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।"

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজালাল, জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্র দলের সদস্য এপি নাজমুল, সবুজ সহ অনেকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতির নেতৃত্বে একটি মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপরই কলেজের পদবঞ্চিত ছাত্রনেতারা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে যোগাযোগ করে কমিটি বাতিলের দাবি জানান।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close