প্রকাশ: শনিবার, ১ মার্চ, ২০২৫, ১১:০১ AM

গজারিয়া উপজেলায় রমজান মাস উপলক্ষ্যে অসচ্ছল তিন শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটায় গজারিয়া উপজেলার "মাথাভাঙ্গা সোশ্যাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের" উদ্যোগে চাল, ডাল, ভোজ্যতেল, খেজুর, ছোলা, চিনি, এবং মুড়িসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রীর ১২ কেজি ওজনের একটি প্যাকেট প্রতি পরিবারকে উপহার হিসেবে প্রদান করা হয়।
শুক্রবার সকালে মাথাভাঙ্গা গ্রামের মনির হোসেনের বাড়ির পাশের মাঠে এবিএম শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন মোঃ আবুল খায়ের খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক রুমী জামান, মাওলানা হাসান ফারুকী, ইমামপুর ইউপির ১নং ওয়ার্ড সদস্য মোঃ তোজাম্মেল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ আবু ইউসুফ বাবুপুরী, মাথাভাঙ্গা মহিলা মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল আলীম প্রমুখ।
ইফতার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাথাভাঙ্গা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি হাফেজ মাওলানা আবদুল হক, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ।
স্বদেশ প্রতিদিন/এমআর