বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৭ বছর কারাভোগের পর নিজ এলাকায় আসছেন বিএনপি নেতা পিন্টু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৪ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন। সেই থেকে টানা ১৭ বছর কারাভোগ করেছেন তিনি। আব্দুস সালাম পিন্টু এই মামলার ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সরকার। রাজেনৈতিক পট পরিবর্তনে গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু।

কারামুক্তির ২ মাস পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার নিজ এলাকায় আসার কথা রয়েছে আব্দুস সালাম পিন্টুর।

এদিন বিকেল ৩টায় ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাকে সংবর্ধনার আয়োজন করেছে ভূঞাপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে উপজেলার ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ব্যাপক প্রচারণা এবং প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি ও অঙ্গসংগঠন।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, ১৭ বছর পর কারামুক্ত আমাদের প্রিয় নেতা আব্দুস সালাম পিন্টু ২৮ ফেব্রুয়ারি শুক্রবার ভূঞাপুরে আসবেন। তার আগমনে গণসংবর্ধনা দেওয়ার আয়োজন করেছি। এছাড়া তার নিজ এলাকায় যাওয়ার কথা রয়েছে। গণসংবর্ধনা অনুষ্ঠান ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং ওয়ার্ডগুলোতে প্রস্তুতি সভা করা হচ্ছে। এতে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা সব স্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।

প্রসঙ্গত, টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০১ সালে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালের জানুয়ারিতে ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলায় গ্রেপ্তার হন তিনি। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close