মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
৪৮ ঘণ্টার মধ্যে গণহত্যাকারীদের গ্রেপ্তারের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:২১ পিএম

জুলাই-আগস্টের আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে, তাদের গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না অভ্যুত্থান-পরবর্তী সরকার। এমন মন্তব্য করেছেন জুলাই মঞ্চের প্রতিনিধিরা। এমন পরিস্থিতিতে গণহত্যাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে জুলাই মঞ্চ বলছে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে গণহত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে শাহবাগে ‘শহীদি ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ চত্বরে জুলাই মঞ্চ আয়োজিত এক সংহতি সমাবেশে গণহত্যার বিচার দাবিতে নিজেদের বক্তব্য ও কর্মসূচি তুলে ধরেন মঞ্চের প্রতিনিধিরা।

জুলাই মঞ্চের প্রতিনিধি সাকিব হোসেন বলেন, ‘গণহত্যার স্পষ্ট প্রমাণ থাকার পরও যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিচারের ধীরগতি আমাদের মনে সংশয়ের জন্ম দিয়েছে। পাশাপশি দেখা যাচ্ছে, চিহ্নিত গণহত্যাকারীদের গ্রেপ্তারে বিশেষ কোনো উদ্যোগও নেওয়া হচ্ছে না। এর মধ্যে ৬২৬ জন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালিয়ে গেছে। শেখ হাসিনাসহ ভারতে পলাতকদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রমেরও কোনো উন্নতি নেই, যা গণ-অভ্যুত্থানে দুই হাজার শহীদের আত্মত্যাগকে অস্বীকার করার শামিল।

গণহত্যার বিচার না পাওয়া গেলে বাংলাদেশের নাগরিকদের জীবন ভবিষ্যতেও অরক্ষিতই থেকে যাবে। আমরা আগামীর নিরাপদ বাংলাদেশের জন্য গণহত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করছি।’

মঞ্চের আরেক প্রতিনিধি থোয়াই চিং মং বলেন, ‘আমরা সাত মাস সময় দিয়েছি। আশা করেছিলাম, এই সাত মাসে আমরা আমাদের শহীদদের আত্মাকে শান্ত করতে পারব গণহত্যাকারীদের বিচার করার মাধ্যমে। কিন্তু এত দিন পার হওয়ার পরও সেটা সম্ভব হয়নি। আমরা শহীদদের প্রতি দায়বদ্ধ। গণহত্যার বিচার আগে হতে হবে, এরপর সংস্কার বা নির্বাচন যা ইচ্ছা করুন।’

মঞ্চের প্রতিনিধি আরিফুল ইসলামের কর্মসূচি ঘোষণার মাধ্যমে সংহতি সমাবেশ শেষ হয়। আরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশে গণহত্যা হবে আর বিচার হবে না, এটা মেনে নেওয়া যায় না।

 আমরা আমাদের নাগরিক দায়িত্ববোধ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শাহবাগে অবস্থান করছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বচ্ছ ইমেজের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সমন্বয়ে বিশেষ বাহিনী গঠন করে দেশে অবস্থানরত গণহত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে এবং গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় আমরা শাহবাগে অচিরেই ‘শহীদি ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করব।”

স্বদেশ প্রতিদিন/কেএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close