শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মা-বাবার বদদোয়ার ভয়াবহতা
মাওলানা মাহাদী হাসান (পলাশ)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৪ পিএম

পিতা মাতার ভালোবাসা সন্তানদের প্রতি অপরিসীম । প্রতি টা মা-বাবাই নিজে ভালো না থাকলেও সন্তানদের ভালো রাখতে মরণপণ চেষ্টা চালায়। অনেকেই সন্তানদের মুখে হাসি ফুটাতে অপরাধ জগতে পা রাখতেও পিছু হটে না। কারণ সন্তানদের মঙ্গল কামনায় তাদের মূল লক্ষ্য। সেই সন্তানদের দুষ্টুমি আর মন্দ আচরণের প্রভাবে মা-বাবার অনিচ্ছা সত্বেও তাদের মুখ দিয়ে বের হয়ে আসে সন্তানদের প্রতি বদদোয়া । কোনো মা-বাবা কখোনো সন্তানদের অমঙ্গল কামনা করে না , এবং তা করতে পারে না । বিশেষ করে বাচ্চাদের দুরন্তপণায় না কাল হয়ে পরে মায়েরা । বাবাদের সাথে তেমন পেরে উঠতে পারে না তারা । 

বাবারা বেশির ভাগ সময়ে বাহিরে থাকার ফলে তাদের সকল দুষ্টুমি, জ্বালাতন, চতুরতা সইতে হয় মাকে । নানান দুশ্চিন্তা পারাবারিক সমস্যায় জর্জরিত পরিস্থিতে সন্তানদের আচরণে ক্ষুব্ধ হয়ে তারা বদদোয়া দিয়ে বসেন । ইসলামের দৃষ্টিতে নিজ সন্তানকে দূরের কথা অন্য কোন মানুষ বা জড়পদার্থ কেউ বদদোয়া করা ইসলাম সমর্থন করে না । কিন্তু অনেকেই ছোট খাটো বিষয় নিয়েও সন্তানদের অভিশাপ করে বসেন , অথচ তাদের ধারণা নেই আজকের এই বদদোয়া কাল যদি সত্যিই পুর্ণতায় রূপ নেয় তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না । 

হাদিস শরিফে বর্ণিতে হয়েছে , আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত , নবী করিম (সাঃ) এরশাদ করেন , তিন ব্যক্তির দোয়া অবশ্যই আল্লাহ তায়ালার নিকট কবুল হয় ১.মা-বাবার দোয়া ২.মূসাফিরের দোয়া ৩.মজলুমের দোয়া । এজন্য খেয়াল রাখা উচিৎ আমাদের কোনো আচরণের দ্বারা যেন মা-বাবা কষ্ট না পায়া । হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রাঃ) থেকে বর্ণিত নবী করিম (সাঃ) বলেছেন সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরিক করা, মা-বাবার অবাধ্য হওয়া, কোনো ব্যক্তিকে হত্যা করা এবং মিথ্যা কসম খাওয়া । মায়ের বদদোয়া কবুল হওয়ার একটি ঘটনা হাদিসে উল্লেখ রয়েছে , আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত ,নবী করিম (সাঃ) বলেন ,বণি ইসরাইলে জুরাইজ নামে এক ইবাদতগুজার ব্যক্তি ছিলেন একদিন তিনি নামাজরত ছিলেন এমন সময় তার মায়ের ডাক পরে ,কিন্তু তিনি ডাকে সারা দিলেন না ।

তিনি বললেন, হে আমার প্রতিপালক ,আমার মা ও আমার নামাজ , একথা বলে তিনি নামাজে মনোনিবেশ করলেন । তারপর তার মা তার প্রতি রাগান্বিত হয়ে বলেন, হে আল্লাহ তাকে মৃত্যু দিও না যে পর্যন্ত তাকে পতিতার মুখ না দেখাও । একদিন জুরাইজ তার ইবাদতখানায় অবস্থান করছিলো । তাদের মাঝে এক খারাপ কর্মশীল নারী ছিলো । সে নারী বলেন, আমি জুরাইজ কে ফাসিয়ৈ ছাড়বো  এবং সে জুরাইজ এর নিকট আসলো এবং তাকে ফুসলাতে লাগলো , কিন্তু জুরাইজ তার থেকে নিজেকে হেফাজত করলো । তারপর ওই নারী এক রাখালের সঙ্গে সেচ্ছায় সম্পর্কে জড়ায় । তার কিছুদিন পর সে একটি ছেলে সন্তান প্রসব করলো । তখন সে বলে বেড়াতে লাগলো যে, এই সন্তান জুরাইজের । একথা শুনে লোকেরা ক্ষুব্ধ হয়ে তার ইবাদতখানা হামলা চালিয়ে ভেঙ্গে দেয় । তাকে বের করে দেয় সেখান থেকে । এরপর তিনি (জুরাইজ) অজু করলেন এবং নামাজ আদায় করলেন । 

তারপর ছেলেটির কাছে এসে প্রশ্ন করেন ,তুমার পিতা কে? সে উত্তর দিলো , রাখাল । লোকেরা বললো তুমার ইবাদতখানা যা মাটির তৈরি ছিলো তা সোনা দিয়ে  তৈরি করে দিবো । তিনি বললেন, না ,মাটি দিয়েই তৈরি করে দাও যেমনটা অতীতে ছিলো (বুখারী-২৪৮২) । প্রকৃতপক্ষে জুরাইজের এই বিপদে পরার কারণ ছিলো ,তার মায়ের বদদোয়া । তাই শত কষ্ট বা রাগের মাঝেও অহেতুক বদদোয়া থেকে মা-বাবাকে বিরত থাকতে হবে । আল্লাহ আমাদের সকলকেই সঠিক পথ দেখান (আমিন)।

লেখক : ইসলামিক দায়ী ও সমাজ গবেষক।

স্বদেশ প্রতিদিন/এমআর






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close